Showing posts with label বিসিবি. Show all posts
Showing posts with label বিসিবি. Show all posts

Wednesday, January 2, 2013

পাকিস্তানকে আরেকবার বিসিবির না

বিপিএল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বৃহস্পতিবারই এক চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে এই মুহূর্তে সফর করতে পারবে না। ওই সিদ্ধান্তটাই সোমবার এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক জনসম্মুখে নিয়ে এলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

সাংবাদিকদের তিনি জানালেন,‘এই মুহূর্তে যেহেতু পাকিস্তানে সহিংস ঘটনা ঘটেই চলেছে এবং বাংলাদেশে এটা নিয়ে যেহেতু উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং এর বিরুদ্ধে কথা হচ্ছে, সেহেতু এই পরিস্থিতি এখনই পাকিস্তানে যাওয়াটা সমীচীন হবে না।’

কেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে হবে সে বিষয়ে পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি,‘পাকিস্তান সফর নিয়ে আগেও আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এখন আবার সেই ইস্যুটা তুলে ধরছি। আইসিসির বোর্ড মিটিংয়ে আমরা পাকিস্তান যাওয়ার কমিটমেন্ট করে এসেছি। এবং আইসিসির কার্যবিধিতে সেটা পরিষ্কারভাবে লেখাও আছে। এমন স্পষ্টভাবেই লেখা আছে যে আইসিসি যদি ম্যাচ অফিশিয়াল নাও পাঠায়, তারপরও আমরা সেখানে গিয়ে না খেলার কথা বলতে পারব না। তার মানে অনেকটা বাধ্যতামূলক আমাদের পাকিস্তানে যাওয়া।’

Tuesday, January 1, 2013

বিপিএলে খেলবে না পাকিস্তানি ক্রিকেটাররা!

বিপিএল: বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে বিপিএলের দ্বিতীয় আসরে জামশেদ-আফ্রিদিরা খেলতে আসবে না বলে সাফ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাক ট্রিবিউন তাদের বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে বলেছে, ‘বাংলাদেশ যদি পাকিস্তান সফরে না আসে তবে তারাও বিপিএলের দ্বিতীয় আসরে খেলোয়াড়দের (পাক ক্রিকেটার) অংশগ্রহণে বাধার সৃষ্টি করবে।’

বাংলাদেশের সফরের মধ্য দিয়ে ফের আন্তর্জাতি ক্রিকেট পাকিস্তানে শুরু করার আশায় ছিলো পিসিবি। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত এ সফরে অনীহা দেখানোয় ভীষণ ক্ষুব্ধ পিসিবি। তারপরও টাইগারদের পাকিস্তানে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আর বাংলাদেশ বোর্ডকে টলাতে বিপিএলে খেলোয়াড় না পাঠানোরও হুমকি দিচ্ছে পিসিবি।

Monday, December 17, 2012

বিসিবিকে পিসিবির সতর্কবার্তা

বিপিএল নিউজ :: বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে বিপিএলে খেলবেন না কোনো পাকিস্তানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাকি বিসিবিকে লিখিতভাবেই জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠালে এবার পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলার অনুমতি দেবে না তারা। সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক ডন এমনটাই জানিয়েছে গতকাল রোববার। সূত্র দাবি করেছে, বিসিবিকে কূটনৈতিক কায়দায় চিঠি দিয়েছে পিসিবি, ‘আমাদের বিশ্বাস, চিঠিটি বাংলাদেশকে আহত করবে না। কারণ, এটাতে খুব নরম ভাষা ব্যবহার করা হয়েছে। যদিও ঠিকই মনে করিয়ে দেওয়া হয়েছে তাদের প্রতিশ্রুতি (পাকিস্তান সফরের) পূরণ করা উচিত।’

পাকিস্তান সফর নিয়ে তবু বিচলিত ক্রিকেটাররা | Pakistan tour for Bangladesh 2013


বিসিবি :: মধ্যবর্তী সময়ে পরিস্থিতি নাটকীয় মোড় না নিলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় দল। ১১ জানুয়ারি সকালে পৌঁছে পরদিনই নেমে পড়বে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরপর দুই দিনে একটি করে ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি খেলে ঢাকায় ফিরে আসবেন মুশফিকুর রহিমরা।
একটু ভুল হলো, মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাচ্ছেনই, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি না গেলেও জাতীয় দলই পাঠাবে বিসিবি। অধিনায়ক কিংবা অন্য কোনো ক্রিকেটার না-ও যেতে পারেন, এমন সম্ভাবনা 'বেঁচে' আছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের দেওয়া সাম্প্রতিক একটি ঘোষণায়_কেউ যেতে না চাইলে তাঁকে জোর করে পাকিস্তানে পাঠাবে না বোর্ড। টিম ম্যানেজমেন্টকেও 'ব্ল্যাংক চেক' দিয়েছেন তিনি। এতে করে স্বস্তির হাওয়া বয়ে যাওয়ার কথা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কম-বেশি উদ্বিগ্ন জাতীয় দলের ক্রিকেটারদের মনে। কিন্তু উল্টোটা হচ্ছে বলেই খবর। 'আইসিসি বলছে বোর্ড চাইলে পাকিস্তানে দল পাঠাতে পারে।

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরসূচি ১১-১৩ জানুয়ারি

বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড (বিসিবি)’র দিক থেকে পাকিস্তান সফরে যেতে কোন আপত্তি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)`কে বিষয়টি জানিয়েও দিয়েছে বিসিবি। পিসিবি থেকেও বিসিবিকে তিনদিনের সফরের একটা পরিকল্পনা দেয়া হয়েছে। ২০১৩ সালের ১১-১৩ জানুয়ারি বাংলাদেশকে পেতে চাচ্ছে পাকিস্তান।

বিসিবির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন পিসিবির দেওয়া সময়েই পাকিস্তান সফরে আপত্তি নেই তাদের। একজন কর্মকর্তা রোববার বলেছেন,‘একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টির জন্য পিসিবি যে সময় দিয়েছে সেভাবেই সফরটা হতে পারে। আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছি। আইসিসির দিকটিও নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ চলছে। সব ঠিক থাকলে তিনদিনের সফর শেষ করে বাংলাদেশ দল ১৪ জানুয়ারি দেশে ফিরে আসবে।’

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...