বিপিএল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বৃহস্পতিবারই এক চিঠিতে পাকিস্তান
ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে এই মুহূর্তে সফর করতে পারবে না। ওই
সিদ্ধান্তটাই সোমবার এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিক জনসম্মুখে নিয়ে এলেন
বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সাংবাদিকদের তিনি জানালেন,‘এই মুহূর্তে যেহেতু পাকিস্তানে সহিংস ঘটনা ঘটেই চলেছে এবং বাংলাদেশে এটা নিয়ে যেহেতু উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং এর বিরুদ্ধে কথা হচ্ছে, সেহেতু এই পরিস্থিতি এখনই পাকিস্তানে যাওয়াটা সমীচীন হবে না।’
কেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে হবে সে বিষয়ে পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি,‘পাকিস্তান সফর নিয়ে আগেও আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এখন আবার সেই ইস্যুটা তুলে ধরছি। আইসিসির বোর্ড মিটিংয়ে আমরা পাকিস্তান যাওয়ার কমিটমেন্ট করে এসেছি। এবং আইসিসির কার্যবিধিতে সেটা পরিষ্কারভাবে লেখাও আছে। এমন স্পষ্টভাবেই লেখা আছে যে আইসিসি যদি ম্যাচ অফিশিয়াল নাও পাঠায়, তারপরও আমরা সেখানে গিয়ে না খেলার কথা বলতে পারব না। তার মানে অনেকটা বাধ্যতামূলক আমাদের পাকিস্তানে যাওয়া।’