Showing posts with label সাকিব. Show all posts
Showing posts with label সাকিব. Show all posts

Thursday, December 20, 2012

বিপিএল পারিশ্রমিকে চতুর্থ সেরা সাকিব

বিপিএল: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে দেশি-বিদেশি খেলোয়াড়দের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেও মূল পারিশ্রমিকের ক্ষেত্রে পিছিয়ে আছেন সাকিব আল হাসান। মূল পারিশ্রমিক প্রাপ্তিতে সেরা তিনটি স্থানেই রয়েছেন বিদেশি খেলোয়াড়রা। সাকিবের অবস্থান চতুর্থ।

বেস প্রাইসের (ভিত্তিমূল্য) ভিত্তিতে এবারের বিপিএলে দেশি-বিদেশি খেলোয়াড়দের কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে গোল্ডেন, এ, বি ও সি ক্যাটাগরি। বিদেশিদের ক্ষেত্রে গোল্ডেন ক্যাটাগরিতে বেস প্রাইস হচ্ছে ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলার। এ, বি ও সি ক্যাটাগরিতে সেটা যথাক্রমে ৫০ থেকে ৭৫ হাজার, ৩০ থেকে ৫০ হাজার ও ১৫ থেকে ৩০ হাজার। অন্যদিকে স্থানীয় বা দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে গোল্ডেন ক্যাটাগরির খেলোয়াড়দের বেস প্রাইস হচ্ছে ৪৫ থেকে ৭০ হাজার। এ, বি ও সি ক্যাটাগরির ক্ষেত্রে সেটা যথাক্রমে ৩০ থেকে ৪৫ হাজার, ২০ থেকে ৩০ হাজার ও ১০ থেকে ২০ হাজার।

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...